শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে ডাকাতদের হানা, মৎস্য ব্যবসায়ী অপহরণের পর উদ্ধার

পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে ডাকাতদের হানা, মৎস্য ব্যবসায়ী অপহরণের পর উদ্ধার

পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে ডাকাতদের হানা, মৎস্য ব্যবসায়ী অপহরণের পর উদ্ধার

পিরোজপুর সদর উপজেলার বাদুড়া এলাকায় অবস্থিত বিএফডিসির পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে শনিবার দিবাগত ভোর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ১০-১২ সদস্যের একটি ডাকাত দল মাছের আড়তে হামলা চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা লুট করে এবং এক মৎস্য ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যায়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৩টার দিকে চারটি মোটরসাইকেলে করে ডাকাতরা মৎস্য অবতরণ কেন্দ্রে আসে। সে সময় আড়তে আহরিত মাছের নিলাম চলছিল। ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে ব্যবসায়ীদের ওপর হামলা চালায় এবং আতঙ্ক সৃষ্টির জন্য চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে পুলিশের একটি স্থায়ী নৌ টহল ক্যাম্প থাকলেও ডাকাতির সময় কোনো পুলিশি সহায়তা পাওয়া যায়নি।

ডাকাতরা বিভিন্ন আড়তদার ও পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে প্রায় আড়াই লাখ টাকা লুট করে। পাশাপাশি আড়তদার আবুল হোসেন আকনকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাকে পার্শ্ববর্তী গাজীপুর এলাকার একটি খালের পাশে ফেলে রেখে যায়। অপহরণের পর ডাকাতরা তার মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে এবং কিছু স্বর্ণালংকারও হাতিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয় গ্রামবাসী আবুল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে ওসি সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে মামলা গ্রহণসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, বিএফডিসির পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক কৌশিক আহমেদ জানান, তিনি ছুটিতে থাকায় ঘটনার বিস্তারিত সম্পর্কে অবগত নন।

পিরোজপুর প্রতিনিধি: