সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপের আগে যে ভিডিও দেখে কাঁদলেন ব্রাজিল কোচ

বিশ্বকাপের আগে যে ভিডিও দেখে কাঁদলেন ব্রাজিল কোচ

বিশ্বকাপের আগে যে ভিডিও দেখে কাঁদলেন ব্রাজিল কোচ

 নিউজ ডেস্ক :  

বিশ্বকাপ শুরুর আগে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হলেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। নিজের নাতি-নাতনিদের পাঠানো একটি ভিডিও বার্তা দেখে আবেগ ধরে রাখতে পারেননি ইতালিয়ান এই কিংবদন্তি কোচ।ভিডিওতে ছোট্ট নাতি-নাতনিরা ভালোবাসা আর শুভকামনায় ভরা বার্তা পাঠায় তাদের প্রিয় ‘আবুয়েলো’ (দাদু)-কে।

একটি বার্তায় তারা বলে, ‘আবুয়েলো, আমরা সবাই তোমার সঙ্গে আছি। আশা করি তুমি বিশ্বকাপ জিতবে।’আরেকটি অংশে তারা ব্রাজিলের সম্ভাব্য শিরোপা জয়ের পথও কল্পনা করে বলে, ‘আশা করি আমরা ফ্রান্সকে হারাব, তারপর স্পেনকেও হারাব। আমাদের জন্য ষষ্ঠ শিরোপাটা ঘরে নিয়ে এসো।’

 

ভিডিওর শেষ দিকে তারা আরো বলে, ‘বিশ্বকাপে অনেক শুভকামনা, আবুয়েলো। আমরা তোমাকে খুব ভালোবাসি।’

নাতি-নাতনিদের এই আন্তরিক বার্তা স্পষ্টভাবেই ছুঁয়ে যায় আনচেলত্তির হৃদয়।বিশ্বকাপের মতো বড় চ্যালেঞ্জের আগে পরিবারের কাছ থেকে পাওয়া এই ভালোবাসা ও সমর্থন তাকে আরো অনুপ্রাণিত করবে বলেই মনে করা হচ্ছে।

দীর্ঘ ও গৌরবময় কোচিং ক্যারিয়ারে অসংখ্য শিরোপা জেতা আনচেলত্তি এবার ব্রাজিলকে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখাচ্ছেন। 

ভিডিও শেষে চোখ মুছতে দেখা যায় ব্রাজিলিয়ান কোচকে। পরে ইতালিয়ান এই কোচ জানান, পরিবারের কথা বললে চোখের পানি ধরে রাখতে পারেন না তিনি।