সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোলাহাটে গরু চোর সন্দেহে গনপিটানিতে যুবকের মৃত্যু।

ভোলাহাটে গরু চোর সন্দেহে গনপিটানিতে যুবকের মৃত্যু।

ভোলাহাটে গরু চোর সন্দেহে গনপিটানিতে যুবকের মৃত্যু।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে ফিরোজ আলি(৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২জুন ২০২৬) ভোরে  উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামে এই ঘটনাটি ঘটে।

নিহত ফিরোজ আলী চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পিটিআই কলেজ বস্তি এলাকার মৃত্যু নূর নবীর ছেলে। তিনি গত ৫ বছর ধরে ভোলাহাট উপজেলার গোয়ালবাড়ি গ্রামে তার শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত প্রায় ৩ টায় গোয়ালবাড়ি গ্রামের বাসিন্দা  মো: ইমরান হোসেনের(৫৭) গোয়াল ঘরে একদল চোর গরু চুরির চেষ্টা চালায়। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে চোর সন্দেহে ফিরোজা আলীকে হাতেনাতে আটক করে। সকলের চিৎকারে উত্তেজিত স্থায়ী লোকজন ছুটে এসে মূল ঘটনা না জেনেই আটক ফিরোজ আলীকে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর  জখম ও রক্তাক্ত হন।

এ সময় জখমির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৭টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত  বলে ঘোষণা করে।

খবর পেয়ে ভোলাহাট থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পেরনের ব্যবস্থা করেছে। এঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।


মোঃহাবিবুর রহমান খান 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :