সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ।

সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ।

সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে  নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে ফয়জুল মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। বুধবার রাত ১০টায় উপজেলার হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় এভারগ্রীন মাদক নিরাময় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তাঁরা হাসপাতালে লাশ ফেলে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে তালা দিয়ে পালিয়ে যায়।

নিহত ফয়জুল মিয়া উপজেলার কাচঁপুর বেহাকৈর এলাকার ফোছন আলীর ছেলে।

নিহত ফয়জুল মিয়ার স্ত্রী মাসুদা বেগম জানান, তার স্বামীকে মাদক থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এভারগ্রীন মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করেন। ঈদের পর দিন তাকে খাবার দিয়ে যান। আজ রাতে খবর পেয়ে হাসপাতালে এসে দেখেন মৃত অবস্থায় পড়ে আছে। মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের লোকজনের নির্যাতনেই তার স্বামীর মৃত্যু হয়েছে। তিনি জড়িত দের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন।

সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানান, এ ঘটনাস্থলে অভিযান চালানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নির্যাতনেই মৃত্যু হয়েছে। লাশের শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

মোশারফ হোসেন 
সোনারগাঁও প্রতিনিধি 
নারায়ণগঞ্জ