পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়িতে ব্যাটারিচালিত অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ শহিদুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুন) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ শহিদুল ইসলাম হাওলাদার বাড়ি এলাকার বাসিন্দা মৃত আব্দুল গনির মেজো ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সারারাত অটোরিকশা চার্জে রাখার পর সকালে চার্জার সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। সুরতহাল শেষে পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পিরোজপুর প্রতিনিধিঃ
