শনিবার, জুন ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ ফুটবল দল, প্রথমবার ইউরোপের দেশের বিপক্ষে ম্যাচ।

ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ ফুটবল দল, প্রথমবার ইউরোপের দেশের বিপক্ষে ম্যাচ।

ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ ফুটবল দল, প্রথমবার ইউরোপের দেশের বিপক্ষে ম্যাচ।

বাংলাদেশ ফুটবলের ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। প্রথমবারের মতো ইউরোপের একটি দেশের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।আজ ৫ জুন স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র San Marino। ম্যাচটি অনুষ্ঠিত হবে সান মারিনোর মাটিতেই, যা বাংলাদেশের জন্য ইউরোপের মাটিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ হিসেবেও ইতিহাস গড়বে। 
এই ম্যাচ শুধু একটি প্রীতি ম্যাচ নয়, বরং বাংলাদেশের ফুটবল অঙ্গনের জন্য একটি বড় মাইলফলক। দীর্ঘ ৫৩ বছরের ফুটবল ইতিহাসে এই প্রথম বাংলাদেশ সরাসরি কোনো ইউরোপীয় জাতীয় দলের বিপক্ষে আনুষ্ঠানিক আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে।  

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইউরোপের দেশ সান মারিনো, আর এই ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের পাশাপাশি ইউরোপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাচ ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করছেন। অনেকেই ম্যাচটি সরাসরি দেখতে ইতিমধ্যেই সান মারিনো অবস্থান করছেন, আবার কেউ কেউ বিভিন্ন শহরে একসঙ্গে খেলা উপভোগের আয়োজন করছেন। তাদের প্রত্যাশা—এই ম্যাচ বাংলাদেশের ফুটবলকে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত করে তুলবে।

প্রবাসীদের মতে, বিদেশের মাটিতে জাতীয় দলের খেলা সবসময়ই আলাদা আবেগ তৈরি করে। বিশেষ করে ইউরোপের একটি দেশের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ হওয়ায় আবেগ ও প্রত্যাশা—দুটোই কাজ করছে বেশি।

বাংলাদেশ ফুটবল সংশ্লিষ্টদের আশা, এই ম্যাচ আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি ভবিষ্যতে ইউরোপিয়ান দলগুলোর সঙ্গে আরও বেশি ম্যাচ আয়োজনের পথ খুলে দিতে পারে। এখন অপেক্ষা মাঠের লড়াইয়ের যেখানে ইতিহাস গড়ার মঞ্চে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

ইটালি থেকে শরিফুল ইসলাম টগর |