শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁর পত্নীতলায় মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার

নওগাঁর পত্নীতলায় মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার

নওগাঁর পত্নীতলায় মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার

নওগাঁর পত্নীতলা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


শুক্রবার (৬ জুন) রাত আনুমানিক ১টার দিকে পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় এবং পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ আব্দুর রহমান ও মোঃ আজাহার। তারা উভয়েই নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার হলাকান্দর গ্রামের বাসিন্দা এবং মোঃ সলেমানের ছেলে।


পুলিশ জানায়, মাদক আইনের একটি মামলায় আদালত তাদের প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তারা গ্রেপ্তার এড়াতে বিভিন্ন কৌশলে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


পত্নীতলা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দ্রুত বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি :