শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কলাপাড়ায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

কলাপাড়ায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

কলাপাড়ায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে টিয়াখালী নদীর চর থেকে ভদ্র শিকদার (৫০) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। রবিবার (৭ জুন) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ভদ্র শিকদার ওই এলাকার ইউসুফ আলী শিকদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভদ্র শিকদার পেশায় একজন জেলে ছিলেন। তিনি অধিকাংশ সময় লোকালয় থেকে দূরে নদীর চরে অস্থায়ী ঝুপড়িতে বসবাস করতেন। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি অত্যন্ত সাহসী স্বভাবের ছিলেন এবং প্রতিকূল আবহাওয়াতেও মাছ শিকারে বের হতেন। গত দুদিন আগেও ঝড়ো বৃষ্টির মধ্যে তাকে নদীতে মাছ শিকার করতে দেখা গিয়েছিল। এরপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

পায়রা বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন কারকুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তিনি জানান
"মরদেহটি পচে বিকৃত হয়ে গেছে, প্রাথমিক ধারণা অনুযায়ী অন্তত তিন দিন আগে তার মৃত্যু হয়েছে। আমরা সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।"
এই ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছে।

মোঃ সোহাগ আহমেদ,কলাপাড়া (কুয়াকাটা) উপজেলা প্রতিনিধি।