শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজায় পুলিশ ফাঁড়িতে ইসরায়েলি হামলা, নিহত ৫

গাজায় পুলিশ ফাঁড়িতে ইসরায়েলি হামলা, নিহত ৫

গাজায় পুলিশ ফাঁড়িতে ইসরায়েলি হামলা, নিহত ৫

 নিউজ ডেস্ক : গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের একটি পুলিশ ফাঁড়িতে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল বহিনী। আল-মাওয়াসি এলাকায় ওই ফাঁড়িতে হামলায় অন্তত পাঁচজন নিহত এবং গুরুতর আহত হয়েছেন অন্তত ১২ জন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে  বলছে, হামলার লক্ষ্যবস্তু হওয়া পুলিশ ফাঁড়িটি অত্যন্ত জনবহুল একটি এলাকায় অবস্থিত। যেখানে যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হাজারো ফিলিস্তিনি তাঁবুতে আশ্রয় নিয়ে বসবাস করছে। চারপাশের সড়ক ও অবকাঠামোর বড় অংশ ধ্বংস হয়ে যাওয়ায় এলাকাটি ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরে পরিণত হয়েছে।

হামলার সময় ঘটনাস্থলে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিল। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে এমন কয়েকজন বেসামরিক নাগরিকও রয়েছে যারা ঘটনাক্রমে ওই এলাকায় অবস্থান করছিল।

 

এ ছাড়া হামলায় অন্তত ১২ জন ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছে। তাদের খান ইউনিসের কুয়েতি হাসপাতাল এবং নাসের হাসপাতালে ভর্তি করা হয়েছে।