শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুয়াকাটা মহাসড়কে ডলফিন পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে।

কুয়াকাটা মহাসড়কে ডলফিন পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে।

কুয়াকাটা মহাসড়কে ডলফিন পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে।

পটুয়াখালীর কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের গামাইরতলা ও ঘুটাবাছার মধ্যবর্তী এলাকায় ডলফিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস সড়কের ঢালে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (৮ জুন) বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের ঢালে নেমে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা গুরুতর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। সড়কটি দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক পর্যটক, দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও স্থানীয় যানবাহন চলাচল করে। ফলে সামান্য অসতর্কতাও বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকদের মধ্যে আবারও নিরাপদ সড়কের দাবি জোরালো হয়েছে। তাদের অভিযোগ, ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়কে যানবাহনের চাপ ক্রমাগত বৃদ্ধি পেলেও সড়কের সক্ষমতা সেই হারে বাড়েনি। ফলে প্রায়ই দুর্ঘটনা ও যানজটের সৃষ্টি হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা দ্রুত ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক নির্মাণের উদ্যোগ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তাদের মতে, পর্যটন নগরী কুয়াকাটার টেকসই উন্নয়ন এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ছয় লেন সড়ক এখন সময়ের দাবি।

মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (কুয়াকাটা) উপজেলা প্রতিনিধি: