মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

পিরোজপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

পিরোজপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

পিরোজপুর সদর উপজেলার ২নং কদমতলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সাধারণ জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন)কদমতলা ইউনিয়ন পরিষদে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

​"অল্প সময়ে, কম খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় সরকার বিভাগের অধীনে 'বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)' প্রকল্পের আওতায় এই প্রচারণামূলক ক্যাম্পেইনের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতা করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

​আয়োজিত অনুষ্ঠানে কদমতলা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও স্থানীয় জনপ্রতিনিধিগণ গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরে বলেন, গ্রামীণ জনপদের সাধারণ মানুষ যাতে ঘরের কাছেই ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধের সহজ, দ্রুত ও সাশ্রয়ী সমাধান পেতে পারেন, সেজন্য গ্রাম আদালত অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। বড় ধরনের আইনি জটিলতা এবং অতিরিক্ত অর্থ ব্যয় ছাড়াই গ্রামীণ নারীরাসহ সর্বস্তরের মানুষ এখানে সহজে ন্যায়বিচার পাচ্ছেন।

​ক্যাম্পেইনে ০২ নং কদমতলা ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সাদিয়া আফরোজার সঞ্চালনায়,উপস্থিত ছিলেন ০২ কদমতলা ইউনিয়ন পরিষদ প্রশাসক নাঈম মাহমুদ,কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম শেখ,কদমতলা ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুল আলীম খান,কদমতলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ মজিবুর রহমান, ইউপি প্রসাশনিক কর্মকর্তা চঞ্চল কুমার সরকার,গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ গ্রামবাসী বিশেষ করে নারী ও পুরুষরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকলকে গ্রাম আদালতের আইনি প্রক্রিয়া, এক্তিয়ার এবং কীভাবে আবেদন করতে হয় সে বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

গ্রাম আদালত বিষয়ক সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইনে সমাজের সকল শ্রেণির জনগোষ্ঠীদের নিয়ে র‍্যালীর আয়োজন করা হয়,র‍্যালী শেষে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী হয় এবং ভিডিও শেষে গ্রাম আদালত বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং পুরষ্কার বিতরণ করা হয়।

ক্যাম্পেইনের সার্বিক তত্বাবধানে ছিলেন পিরোজপুর সদর উপজেলা সমন্বয়কারী রহিমা খাতুন।

​পিরোজপুর প্রতিনিধি: