এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ঘিওর থানায় মামলা দায়ের করেছেন। খবর গণমাধ্যমের।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী তার স্বামীকে সঙ্গে নিয়ে শনিবার (৬ জুন) রাতে একটি পারিবারিক বিষয় মীমাংসার উদ্দেশ্যে স্বজনদের সঙ্গে দেখা করতে যান। পরে সেখান থেকে বের হয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে অন্যত্র যাওয়ার পথে ঘিওর উপজেলার বাসুদেববাড়ী এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি তাদের গতিরোধ করে।
ভুক্তভোগীর অভিযোগ, একপর্যায়ে দুর্বৃত্তরা তার স্বামীকে বেঁধে ফেলে এবং তাকে জোরপূর্বক পাশবিক নির্যাতন করে।
এ ঘটনায় রোববার (৭ জুন) সকালে ভুক্তভোগী নারী ঘিওর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় একজনকে প্রধান আসামি এবং আরও কয়েকজনকে সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে।
অভিযোগের সত্যতা যাচাইসহ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মুহাম্মদ সুজন মোল্লা
মানিকগঞ্জ প্রতিনিধি
