শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ চাই : ইরফান

মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ চাই : ইরফান

মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ চাই : ইরফান

নিউজ ডেস্ক :


আজ পর্দা উঠছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। এ মুহূর্তে চলছে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে টান টান উত্তেজনা। সেই ফুটবল উন্মাদনার হাওয়া এসে লেগেছে বিনোদন জগতের তারকাদের  মাঝেও। একেক তারকা একেক দলের সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে জানান দিচ্ছেন। এবার জানান দিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। 
ইরফান সাজ্জাদের প্রিয় দল আর্জেন্টিনা। প্রিয় খেলোয়াড় লিওনেল মেসি। এ নিয়ে নিজের মুগ্ধতা ও কিছুটা শঙ্কার কথা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন এ অভিনেতা। 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি লিখেছেন— মেসি নামল, চান্স ক্রিয়েট করল, পেনাল্টি! মেসির গোল! এরপর মেসির চান্স ক্রিয়েট, আরেকটা গোল। মেসি ছাড়া এ আর্জেন্টিনা টিমটা প্রচুর গোল মিস করলেও খুব একটা খারাপ না।

ইরফান সাজ্জাদ বলেন, যা বুঝলাম মেসি থাকতে থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে! না হলে এরপর যে আর কত বছর অপেক্ষা করা লাগবে কে জানে। যেহেতু ডিফেন্স ঠিক নেই।

ছোটপর্দার এ অভিনেতার পোস্টের নিচে ফুটবলপ্রেমী ও তার ভক্তরা নানা মন্তব্য করেছেন। অনেকেই অভিনেতার ফুটবলীয় বিশ্লেষণের সঙ্গে একমত পোষণ করেছেন, আবার কেউ কেউ প্রিয় দলের ডিফেন্স নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।