মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ

ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ

ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ

ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর তিন ভারতীয় নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ভারত সরকার। একই ঘটনায় জাহাজটির ২১ জন ক্রু সদস্যকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, পালাউয়ের পতাকাবাহী ‘সেত্তেবেলো’ নামের জাহাজটিকে মার্কিন বাহিনীর নির্দেশনা মানতে একাধিকবার অনুরোধ করা হয়েছিল। তবে নাবিকরা তা উপেক্ষা করেন বলে দাবি করা হয়। এরপর একটি মার্কিন বিমান থেকে জাহাজটির ইঞ্জিন রুম লক্ষ্য করে ‘নির্ভুল নিশানাযুক্ত গোলা’ নিক্ষেপ করা হয়।

ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, হামলার পর তিনজন ভারতীয় নাবিক নিখোঁজ রয়েছেন। পাশাপাশি এ ঘটনায় বেসামরিক নৌযান ও অবকাঠামোকে লক্ষ্য করে হামলা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

এদিকে সেন্টকম দাবি করেছে, চলমান পরিস্থিতিতে ইরানের বন্দরগুলোতে জাহাজ চলাচলের ওপর অবরোধ আরোপের পর থেকে তারা একাধিক অভিযান চালিয়েছে। তাদের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত আটটি জাহাজ অচল করা হয়েছে এবং আরও ১৩৪টি জাহাজের রুট পরিবর্তন করা হয়েছে।ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগে চলতি সপ্তাহে একই ধরনের আরেকটি ঘটনায় পালাউ পতাকাবাহী একটি তেল ট্যাংকারে হামলা হলে সব ক্রু সদস্যকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। ওই ঘটনায়ও মার্কিন বাহিনীর নির্দেশনা অমান্য করার অভিযোগ আনা হয়।