শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ৮ দিনের নাট্যোৎসব

শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ৮ দিনের নাট্যোৎসব

শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ৮ দিনের নাট্যোৎসব

নিউজ ডেস্ক :

নতুন নাটক, নতুন সময়-মঞ্চে জাগুক মানুষের কথা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ দিনব্যাপী নাট্যোৎসব আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আগামী ১২ জুন থেকে ১৯ জুন পর্যন্ত একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হল মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ উৎসব।

বুধবার (১0 জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শিল্পকলা একাডেমি। আয়োজকরা জানিয়েছেন, ২০২৫ সালে প্রথমবার মঞ্চায়িত হওয়া নাটকগুলোর মধ্য থেকে নির্বাচিত প্রযোজনাগুলো নিয়ে সাজানো হয়েছে এবারের আয়োজন। ৮ দিনের উৎসবে প্রতিদিন একটি করে মোট আটটি নাটক মঞ্চস্থ হবে।

উৎসবের প্রথম দিন মঞ্চে আসবে দিনাজপুর নাট্য সমিতির ‘চোরের নাম চরনদাস’। এরপর পর্যায়ক্রমে প্রদর্শিত হবে ইয়াং বংহুং থিয়েটারের ‘রিনা পুং’, দৃশ্যকাব্যের ‘ইডিপাস’, হান্ট থিয়েটারের ‘ক্যাফে দ্যা ভলতে’, প্রাচ্যনাটের ‘ব্যতিক্রম ও নিয়ম’, ঢাকা থিয়েটারের ‘রঙমহাল’, নাট্যায়ন সিলেটের ‘মহাকালের অন্তর্যাত্রা’ এবং শব্দ থিয়েটারের ‘দি গ্রেট স্মাগলার’।

প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটকের মঞ্চায়ন শুরু হবে। দর্শকরা টিকিটের মাধ্যমে নাটকগুলো উপভোগ করতে পারবেন। তবে নাটক শুরুর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের লবিতে আয়োজন করা হবে বাংলা নাটকের গানের বিশেষ অনুষ্ঠান, যা সবার জন্য উন্মুক্ত থাকবে।

নাট্যোৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে উদীয়মান নাট্যনির্দেশকদের জন্য একটি কর্মশালা। ‘সমকালীন বিশ্ব বাস্তবতায় নাট্যসৃজন: দর্শন, নন্দন ও কৃৎকৌশল’ শীর্ষক এ কর্মশালা আগামী ১৫ থেকে ১৯ জুন পর্যন্ত জাতীয় নাট্যশালায় প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।