শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আবারো প্রেমে পড়েছেন অভিনেত্রী প্রভা

আবারো প্রেমে পড়েছেন অভিনেত্রী প্রভা

আবারো প্রেমে পড়েছেন অভিনেত্রী প্রভা

নিউজ ডেস্ক :

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নিজের মনের অনুভূতিগুলো সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। এবার অভিনেত্রীর একটি ছবিকে কেন্দ্র করে বিনোদনপাড়ায় শুরু হয়েছে নতুন গুঞ্জন!

বর্তমানে নেপালে অবকাশযাপনে ব্যস্ত সময় পার করছেন প্রভা। পাহাড় আর প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানোর বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। এরমধ্যে অভিনেত্রীর একটি ছবিতে নজর আটকে গেছে ভক্তদের। সেই পোস্টে দেখা যায়, বেলুন হাতে একটি ছবি ভাগ করে নিয়েছেন প্রভা। যেখানে বেলুনের গায়ে লেখা রয়েছে ‘আই লাভ ইউ’।

প্রভার এমন ইঙ্গিতপূর্ণ পোস্টে দেখার পর থেকে সামাজিক মাধ্যমে কানাঘুষা শুরু হয়েছে। তাহলে কি অভিনেত্রীর জীবনে নতুন কারো আগমন ঘটল? যদিও প্রেমের গুঞ্জন নিয়ে প্রভা সরাসরি মুখ খোলেননি।

ব্যক্তিগত জীবনে ২০১৪ সালে গ্রামীণফোনের কর্মকর্তা মাহমুদ শান্তর সঙ্গে বিচ্ছেদের পর থেকে সিঙ্গেলই রয়েছেন প্রভা। এর আগে ২০১০ সালের ১৮ আগস্ট অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করেছিলেন তিনি। তবে বিয়ের মাত্র সাত মাসের মাথায় সেই সম্পর্কের ইতি ঘটে।

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করে ছোটপর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন সাদিয়া জাহান প্রভা। তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘ভার্সন জেড’, ‘হানিমুন’, ‘ধুপ ছায়া’, ‘লাকি থার্টিন’, ‘খুনসুটি’ ইত্যাদি।