মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এমপিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জে এস এম মিজানুর রহমান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুন) বিকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার মিজানুর রহমান সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ।

পুলিশ ও স্থানীয়রা জানান, মিজানুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের একটি সম্পাদিত ছবি পোস্ট করেন। ছবিতে মন্ত্রীর চেহারার সঙ্গে নারীদেহের অবয়ব জুড়ে দিয়ে শাড়ি পড়া অবস্থায় দেখানো হয়। পোস্টটির ক্যাপশনে লেখা ছিল, আন্টি ক্ষমতায় আসতে না আসতেই ব্যাংক খেয়ে ফেলতেছে। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনার জেরে বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মিজানুর রহমানকে আটক করে সুন্দরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

ছাপড়হাটী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোখলেছুর রহমান মুকুল বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট দিয়ে মানহানি করার কারণে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, শুক্রবার দুপুরে গ্রেপ্তার ওই যুবককে ১৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

সুন্দরগঞ্জ প্রতিনিধি : শাহিন মিয়া