বুধবার, জুন ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আবেগঘন কথা গোলরক্ষক ভোজিনিয়ার

আবেগঘন কথা গোলরক্ষক ভোজিনিয়ার

আবেগঘন কথা গোলরক্ষক ভোজিনিয়ার

২০২৬ বিশ্বকাপের অন্যতম ফেভারিট টিম স্পেনের সঙ্গে ড্র করে আলোচনায় কেপ ভার্দে। তবে, দলটির ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়ার অস্বাভাবিক পারফরম্যান্সে মুগ্ধ ফুটবল প্রেমীরা।  ম্যাচ শেষে, কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া জানিয়েছেন, ভিসা জটিলতার কারণে তার 'মা' মাঠে উপস্থিত থেকে এই মুহূর্তটি উপভোগ করতে পারেননি।

মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে, অনুষ্ঠিত ম্যাচে সাতটি সেভ করেন ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়া এবং ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনিম্যাচ শেষে মাঠেই আবেগে ভেঙে পড়েন ভোজিনিয়া। সতীর্থদের সঙ্গে দীর্ঘ সময় ধরে আবেগঘন মুহূর্ত ভাগ করে নেন তিনি। বলেন, ছোট একটি দেশ থেকে এসে বিশ্বকাপে স্পেনের মতো দলের বিপক্ষে খেলতে পারাটাই তাদের জন্য বড় অর্জন।

ভোজিনিয়া জানান, ব্যক্তিগত কারণেও এই ম্যাচটি তার জন্য ছিল অত্যন্ত আবেগঘন। তিনি বলেন, শৈশবে দাদা-দাদির সঙ্গেই বড় হয়েছেন এবং তারা এখন আর জীবিত নেই। একইসঙ্গে, ভিসা সমস্যার কারণে তার মা-ও মাঠে আসতে পারেননি।ম্যাচসেরা হওয়ার অনুভূতি জানিয়ে তিনি বলেন, এই অর্জন তার জীবনের দীর্ঘ পরিশ্রমের ফল। ২৫ বছর বয়স পর্যন্ত তিনি পেশাদার ফুটবলার ছিলেন না বলেও উল্লেখ করেন ভোজিনিয়া।

তিনি আরও বলেন, 'আমি ১৮ বছর বয়সী তরুণ ভোজিনিয়াকে বলতাম—গর্ব করো ভোজি! তুমি অনেক পরিশ্রম করেছো। আমি কখনো ভাবিনি এমন কিছু ঘটবে, কিন্তু আজ এটা বাস্তব।'৪০ বছর ১২ দিন বয়সে বিশ্বকাপে খেলে রেকর্ড গড়েছেন ভোজিনিয়া। পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বকাপ ইতিহাসে অভিষেক ম্যাচে মাঠে নামা সবচেয়ে বয়স্ক খেলোয়াড়দের একজন তিনি।

ম্যাচ শেষে তিনি বলেন, এটি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো কেপ ভার্দের জন্য গর্বের মুহূর্ত।

বিশ্বকাপে কেপ ভার্দের পরবর্তী ম্যাচ আগামী রোববার উরুগুয়ের বিপক্ষে। এরপর ২৬ জুন তারা মুখোমুখি হবে সৌদি আরবের।