মোঃ-মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।
কিশোরগঞ্জ সদর ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালের পরিচালক ডা: নুর মোহাম্মদ শামসুল আলম অভিযোগকারী মোঃ উবায়দুল্লাহ্ কে যারজ সন্তান বলেছেন। এছাড়াও পরিচালক আজ থেকে টানা ১৪ বছর ধরে এই হাসপাতালে কর্মরত রয়েছেন। আওয়ামী সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত এই ডাক্তার এখন সেজে গেছেন নাকি বিএনপি পন্থী। হাসপাতালের গাছ ও ঔষধ বিক্রি সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সঠিক ভাবে হাসপাতাল কর্তৃপক্ষের সকল কাগজপত্রের খোঁজখবর নিলে হয়তো তলের বিড়াল বেড়িয়ে আসবে বলে জানিয়েছেন সাধারণ জনতা। আর অনেকেই বলছে,তার নাকি অনেকটা আলোর দোষ রয়েছে। হয়তো তাই ডাঃ মৌ এর পক্ষ নিচ্ছেন বলে অভিযোগকারী এসব তথ্য দিয়েছেন।
