বুধবার, জুন ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আলিপুর বাজারে অভিযান

আলিপুর বাজারে অভিযান

আলিপুর বাজারে অভিযান

মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া উপজেলা প্রতিনিধি

পটুয়াখালীর আলিপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে এই তদারকিমূলক অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির পরিবেশ পরিদর্শন করেন কর্মকর্তারা।
এ সময় দেখা যায়, কিছু প্রতিষ্ঠান অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি করছে।
এছাড়াও খাবারে ক্ষতিকর রঙ ও হাইড্রোজের ব্যবহার, মূল্য তালিকা না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়।
এইসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৪টি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
জরিমানার এই টাকা তাৎক্ষণিকভাবে আদায় করেন অভিযান পরিচালনাকারী দল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জনস্বার্থে বাজারে এমন তদারকি কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।
ভেজাল ও অনিরাপদ খাদ্য উৎপাদন কিংবা বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আগামীতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছেন, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই ধরনের অভিযান নিয়মিত হওয়া প্রয়োজন।
এতে করে সাধারণ ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা অনেক সহজ হবে বলেও জানান তারা।