শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বলিউড অভিনেত্রী অমৃতা রাওয়ের শুভ জন্মদিন

আজ বলিউড অভিনেত্রী অমৃতা রাওয়ের শুভ জন্মদিন

আজ বলিউড অভিনেত্রী অমৃতা রাওয়ের শুভ জন্মদিন


ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হয়ে ওঠার পথটা সহজ ছিল না, তবুও নিজের নিষ্ঠা, সৌন্দর্য ও প্রতিভা দিয়ে তিনি জায়গা করে নিয়েছেন কোটি ভক্তের হৃদয়ে।

 

অমৃতা রাও একজন ভারতীয় অভিনেত্রী এবং মডেল, যিনি মূলত হিন্দি সিনেমায় কাজের জন্য পরিচিত। জন্মগ্রহণ করেন মুম্বাইয়ে। মনোবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন এবং ইংরেজি, হিন্দি, মারাঠি ও কোঙ্কনি ভাষায় দক্ষতা অর্জন করেন।
মডেলিং দিয়েই তার ক্যারিয়ার শুরু। এক বিজ্ঞাপনী ফেস ক্রিমের প্রচারে অংশ নিতে বাছাই করা হয়েছিল ৬০ জন মডেল, যেখান থেকে তিনি নিজেকে আলাদাভাবে প্রমাণ করেন। মাত্র ১৪ মাসের কম সময়ে ৩৫টিরও বেশি বিজ্ঞাপনে কাজ করেন। ক্যাডবেরি পার্ক ও ব্রু কফির বিজ্ঞাপন তাকে এনে দেয় বিশাল পরিচিতি।

 

২০০২ সালে রা কে কানওয়ারের পরিচালনায় ‘আব কে বারাস’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে। তবে ২০০৩ সালে কেএন ঘোষ পরিচালিত ‘ইশক ভিশক’ সিনেমার মাধ্যমে পান ব্যাপক জনপ্রিয়তা।
এরপর একে একে ‘মে মজাক কররেহি ঠি’ (২০০৮), ‘বাহ! লাইফ হো তো অ্যাইসি’ (২০০৫), ‘বিবাহ’ (২০০৭)-এর মতো সফল সিনেমায় অভিনয় করে হয়ে ওঠেন বলিউডের স্নিগ্ধ নায়িকা।
যদিও ‘দিওয়ার’, ‘শিকার’, ‘পাইরে মোহন’-এর মতো কয়েকটি চলচ্চিত্র বক্স অফিসে খুব একটা সাফল্য পায়নি, তবুও ‘বিবাহ’ ছবির মাধ্যমে তিনি ভারতের ঘরে ঘরে প্রশংসিত হন। এ ছবি ভারতসহ বিশ্বের নানা দেশে দর্শকদের কাছে বিপুল জনপ্রিয়তা পায়।
২০১৬ সালে রেডিও জকি আনমোল-কে বিয়ে করেন অমৃতা। তবে বহুদিন এই বিবাহের খবর গোপন ছিল। ২০২০ সালে এই দম্পতির প্রথম সন্তানের জন্ম হয়। সম্প্রতি তারা নিজেদের ইউটিউব চ্যানেলে তাদের জীবনের এই গল্প ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।
অভিনয়ের ক্যারিয়ার যেন প্রভাবিত না হয়—এই চিন্তা থেকেই এতদিন বিয়ের কথা গোপন রেখেছিলেন তাঁরা।

 

আজ তিনি শুধুই একজন অভিনেত্রী নন, একজন মা, একজন সাহসিনী, যিনি নিজের কেরিয়ার ও ব্যক্তিগত জীবন দুটোই সুন্দরভাবে সামলে চলেছেন।
এন্টার টিভি পরিবার থেকে অভিনন্দন ও শুভেচ্ছা রইল এই প্রতিভাবান অভিনেত্রীর জন্য।