সোমবার, আগস্ট ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নারীর হাতে অর্থ, পরিবারের উন্নয়ন শ্রীপুরে ৬৮০ পরিবার পেল ফ্যামিলি কার্ড

নারীর হাতে অর্থ, পরিবারের উন্নয়ন শ্রীপুরে ৬৮০ পরিবার পেল ফ্যামিলি কার্ড

নারীর হাতে অর্থ, পরিবারের উন্নয়ন শ্রীপুরে ৬৮০ পরিবার পেল ফ্যামিলি কার্ড

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি: ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্য সামনে রেখে চালু হওয়া ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় পর্যায়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৬৮০টি পরিবারের মধ্যে কার্ড বিতরণ করা হয়েছে। ডিজিটাল ব্যবস্থায় উপকারভোগীদের মোবাইল ব্যাংকিং বা ব্যাংক হিসাবের মাধ্যমে সরাসরি অর্থ পৌঁছে দেওয়ার কারণে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
বুধবার (১৭ জুন) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার বদনীভাঙ্গা গ্রামের হান্নান জনসেবা সংঘ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব কার্ড বিতরণ করা হয়।
একই সময়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে দেশের অন্যান্য স্থানের মতো শ্রীপুরেও কার্যক্রম শুরু হয়।
গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড কর্মসূচির অর্থ সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সরাসরি উপকারভোগীদের মোবাইল ব্যাংকিং বা ব্যাংক হিসাবে পৌঁছে যাবে। এতে কোনো মধ্যস্বত্বভোগী বা আর্থিক অনিয়মের সুযোগ থাকবে না। গাজীপুরে প্রাথমিকভাবে ৬৮০টি পরিবারকে নিরপেক্ষভাবে তালিকাভুক্ত করা হয়েছে। মাওনা ইউনিয়ন বিএনপির নেতারা মাঠপর্যায়ে সহযোগিতা করেছেন এবং পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়েছে।’
মাঠপর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, নিত্যপণ্যের উচ্চমূল্যের চাপে থাকা নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর মধ্যে এই কর্মসূচি নতুন আশার সঞ্চার করেছে। বিশেষ করে সরাসরি অর্থ সহায়তা পাওয়ার বিষয়টি তাদের মধ্যে আস্থা তৈরি করেছে।
কার্ড পাওয়া কয়েকজন নারী উপকারভোগী জানান, অর্থ তাদের নিজস্ব মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে জমা হবে জেনে তারা আনন্দিত। এতে পরিবারের দৈনন্দিন ব্যয় নির্বাহের পাশাপাশি নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়বে বলে তারা মনে করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ইসলাম ভূঞা, স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, ব্যক্তিকে নয়, পরিবারকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে রেখে এবং নারীদের হাতে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তৃতীয় পর্যায়ে কর্মসূচির সম্প্রসারণের মধ্য দিয়ে সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হচ্ছে বলেও তারা মনে করছেন।