শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হঠাৎ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী!

হঠাৎ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী!

হঠাৎ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী!

রাজবাড়ী সদর হাসপাতালে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা
মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি: 
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বুধবার দুপুরে হঠাৎ করে রাজবাড়ী জেলা সদর হাসপাতাল পরিদর্শন করেন। প্রায় দেড় ঘণ্টাব্যাপী পরিদর্শনে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর ও সেবার মান পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, দেশের প্রতিটি জেলা হাসপাতাল এবং পর্যায়ক্রমে উপজেলা পর্যায়েও কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে, যাতে স্বল্প খরচে রোগীরা নিজ এলাকার কাছেই সেবা নিতে পারেন।
হাসপাতালের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে মন্ত্রী বলেন, ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়ন, মর্গে ফ্রিজার স্থাপন এবং সেবার মান আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হবে।
চিকিৎসক সংকট প্রসঙ্গে তিনি বলেন, গত ১৭ বছরে প্রয়োজনীয় নিয়োগ ও প্রশিক্ষণের ঘাটতি ছিল। এ সংকট কাটাতে বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগ এবং প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হবে। রাজবাড়ী সদর হাসপাতালে সম্প্রতি ১৪ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হলেও ৬ জন এখনো যোগদান করেননি বলেও জানান তিনি।
সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ ইউনিট চালু না থাকার বিষয়ে মন্ত্রী বলেন, আইসিইউর পাশাপাশি ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপনের কাজও চলমান রয়েছে। এ বিষয়ে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।
ছবিসহ সংবাদদাতা- 
মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি