শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুয়াকাটা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনা, প্রাণ হারালেন কলেজ শিক্ষার্থী জাহিদ।

কুয়াকাটা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনা, প্রাণ হারালেন কলেজ শিক্ষার্থী জাহিদ।

কুয়াকাটা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনা, প্রাণ হারালেন কলেজ শিক্ষার্থী জাহিদ।

কুয়াকাটা ভ্রমণ শেষে আর বাড়ি ফেরা হলো না কলেজ শিক্ষার্থী জাহিদ হাওলাদারের (২৩)। বন্ধুদের সঙ্গে সমুদ্রসৈকত ঘুরে বাড়ি ফেরার পথে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের খলিশাখালী এলাকায় এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।
শুক্রবার (৩১ জুলাই) সকাল আনুমানিক ৬টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ মাদারীপুরের শিবচর পৌরসভার বাসিন্দা শাহিন হাওলাদারের একমাত্র ছেলে। তিনি শিবচরের সরকারি বরহামগঞ্জ কলেজের শিক্ষার্থী ছিলেন।
 

স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুই দিন আগে আট বন্ধু মিলে চারটি মোটরসাইকেলে করে কুয়াকাটা ভ্রমণে যান। শুক্রবার সকালে তারা নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে বৃষ্টির কারণে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের খলিশাখালী এলাকায় একটি গাছের নিচে কিছুক্ষণ আশ্রয় নেন তারা। বৃষ্টি থামলে পুনরায় যাত্রা শুরু করতেই জাহিদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ‘গ্রীন লাইন পরিবহন’-এর একটি বাসের নিচে চলে যায়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
 

সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।
এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ ও শোকে ভেঙে পড়েছেন বাবা শাহিন হাওলাদার। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, "ছেলে বন্ধুদের সঙ্গে কুয়াকাটা বেড়াতে গিয়েছিল। কিন্তু ফেরার পথেই সব শেষ হয়ে গেল।"
এ বিষয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফতাব উদ্দিন জানান, "হাসপাতালে নিয়ে আসার আগেই জাহিদের মৃত্যু হয়েছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মরদেহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।" 

মোঃ সোহাগ আহমেদ কলাপাড়া (কুয়াকাটা) প্রতিনিধি।