শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অমর প্রেম দর্শকদের মন জয় করেছে

অমর প্রেম দর্শকদের মন জয় করেছে

অমর প্রেম দর্শকদের মন জয় করেছে


পর্দায় তানজিম সাইয়ারা তটিনী ও পার্থ শেখের রসায়ন দর্শকদের মন জয় করেছে। ‘অমর প্রেম’ নাটকে তাদের অভিনয় যেমন প্রশংসিত হচ্ছে, তেমনি নতুন এই জুটির সাফল্যে মুগ্ধ হয়েছেন শোবিজ অঙ্গনের সহকর্মীরাও।

সম্প্রতি জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব নিজের ফেসবুক অ্যাকাউন্টে পার্থ শেখের একটি ছবি শেয়ার করে তাকে অভিনন্দন জানান। পোস্টে তিনি লেখেন, ‘পর্দা খুঁজে পেল আরও একজন তারকাকে। অভিনন্দন, ছোট ভাই! তোমার জন্য রইল অফুরন্ত সাফল্য, ভালোবাসা আর প্রাপ্য সব করতালি।’

শুধু তৌসিফই নন, অভিনেতা ফারহান আহমেদ জোভানও পার্থকে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি নাটকটির সাফল্যে শুভকামনা জানিয়েছেন নির্মাতা ইমরাউল রাফাত, জাকারিয়া সৌখিন, রাফাত মজুমদার রিংকু, ইমরোজ শাওন, হাসিব হোসেন রাখি, রিফাত আদনান প্রত্যয়, মাসরিকুল আলম, ফারুক আহমেদ রেহান, সেলিম রেজা, আরমান আহমেদ প্রত্যয়সহ আরও অনেকে।

বিয়ের পর ব্যক্তিগত কারণে প্রায় সাত মাস অভিনয় থেকে দূরে ছিলেন পার্থ শেখ। সেই বিরতি কাটিয়ে জাহিদুল ইসলাম সুজন পরিচালিত ‘অমর প্রেম’ নাটকের মাধ্যমে আবারও ক্যামেরার সামনে ফেরেন তিনি। প্রত্যাবর্তনের প্রথম কাজেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেতা।

সিএমভি প্রযোজিত ‘অমর প্রেম’ নাটকটি গত ২৬ জুলাই ইউটিউবে প্রকাশিত হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত মাত্র তিন দিনেই নাটকটির ভিউ ৫৫ লাখ ছাড়িয়ে যায়, যা নাটকপ্রেমীদের মধ্যে এর ব্যাপক জনপ্রিয়তারই প্রমাণ।

তটিনী ও পার্থ শেখ ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন দিলারা জামান, শতাব্দী ওয়াদুদ, লুৎফর রহমান জর্জ, রাশেদ মামুন অপুসহ আরও অনেকে।

নাটকটির দুটি গানে কণ্ঠ দিয়েছেন কনা ও রেহান রাসূল। গানগুলোর কথা লিখেছেন লুৎফর হাসান ও মাহবুব রহমান, আর সুর ও সংগীত পরিচালনা করেছেন শাহরিয়ার মার্সেল।