শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঘোড়াঘাটে দস্যুতার প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার, মামলা দায়ের

ঘোড়াঘাটে দস্যুতার প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার, মামলা দায়ের

ঘোড়াঘাটে দস্যুতার প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার, মামলা দায়ের

দিনাজপুরের ঘোড়াঘাটে পথরোধ করে দস্যুতার প্রস্তুতির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ঘোড়াঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৭ জুন) বেলা আনুমানিক ৩টার দিকে ঘোড়াঘাট পৌরসভার আজাদ মোড় এলাকায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের পাশে রাজু মিয়ার বিল্ডিংয়ের দক্ষিণ পার্শ্বে কয়েকজন ব্যক্তি একই উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়ে পথরোধ করে দস্যুতা সংঘটনের প্রস্তুতি নিচ্ছিলেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বগুড়া পাড়া গ্রামের বাসিন্দা মোঃ রহমতুল্লাহ (৩৭) ঘোড়াঘাট থানায় লিখিত এজাহার দায়ের করেন।
পুলিশ অভিযান চালিয়ে মোঃ সুরুজ্জামান (৫৪), মোঃ শাহজাহানা ফিরোজ (৫২) ও মোঃ শাকিল হোসেন (৩২)-কে গ্রেফতার করে। এ সময় আরও ১ থেকে ২ জন অজ্ঞাতনামা ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।

এ বিষয়ে ঘোড়াঘাট থানায় মামলা নং-১০, তারিখ ১৭ জুন ২০২৬, পেনাল কোড ১৮৬০-এর ৩৪১/৩৯৩/৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

রাফছানজানী শুভ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: