শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরায় তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ চন্দনা, থানায় সাধারণ ডায়েরি

সাতক্ষীরায় তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ চন্দনা, থানায় সাধারণ ডায়েরি

সাতক্ষীরায় তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ চন্দনা, থানায় সাধারণ ডায়েরি

সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়া এলাকা থেকে ইনা পারভীন চন্দনা (৩৫) নামে এক গৃহবধূ গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ ইনা পারভীন চন্দনা কাটিয়া এলাকার রবিউল ইসলাম ভেন্ডারের দ্বিতীয় স্ত্রী এবং তালা উপজেলার শিবপুর গ্রামের মহিউদ্দীন শেখের কন্যা।
 

সাধারণ ডায়েরিতে চন্দনার বাবা মহিউদ্দীন শেখ উল্লেখ করেন, মেয়েটি স্বামীর সঙ্গে কাটিয়া লস্করপাড়া এলাকায় বসবাস করতেন। গত রোববার (১৪ জুন) সকাল ১০টার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। এরপর আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
জিডিতে আরও উল্লেখ করা হয়, চন্দনা দীর্ঘদিন ধরে স্বামীর কাছে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার ছিলেন। পরিবারের আশঙ্কা, স্বামী বা তার পরিবারের সদস্যরা তাকে কোথাও লুকিয়ে রাখতে পারে অথবা তার কোনো ধরনের ক্ষতি করে থাকতে পারে।
 

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার এসআই আরিফ নিশাত জানান, ঘটনাটির সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিখোঁজ গৃহবধূর সন্ধানে অনুসন্ধান অব্যাহত রয়েছে। এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি দেশের বিভিন্ন থানায় জানাতে বেতার বার্তাও পাঠানো হয়েছে বলে তিনি জানান।
নিখোঁজ গৃহবধূর দ্রুত সন্ধান এবং ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। 

আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি: