লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারসের ২০২৬-২৭ সেবা বর্ষের পূর্ণাঙ্গ কেবিনেট ও কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে গত ১৬ জুন ২০২৬, মঙ্গলবার চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের প্রকৃতি কনফারেন্স হলে ক্লাবের মাসিক রেগুলার মিটিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪-এর কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০২৬-২৭ সেবা বর্ষের ইনকামিং কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী এবং জোন চেয়ারপার্সন (কনসার্ন) ও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দিন চৌধুরী।
সভায় সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার মো. মনির হোসেন পাটোয়ারী। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লায়ন মো. নুরুল আলম, সেক্রেটারি লায়ন আহমেদ নুর, লায়ন স্বপ্না আক্তার, লায়ন ফরহাদুল হাসান মোস্তফা, লায়ন মো. নিজাম উদ্দিন, লায়ন মাহবুবুর রহমান, লায়ন মো. ইব্রাহিম বাপ্পি, লায়ন মো. ফারুক, লায়ন মো. সেকান্দর, লায়ন খালেদা আক্তার পিংকি, লায়ন আশরাফুল আলম ভুঁইয়া-সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে ২০২৬-২৭ সেবা বর্ষের নতুন কেবিনেট ও পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। প্রধান অতিথি লায়ন আবু মোরশেদ নবনির্বাচিত প্রেসিডেন্ট লায়ন মো. নুরুল আলম, ভাইস প্রেসিডেন্ট লায়ন আহমেদ নুর, সেক্রেটারি লায়ন স্বপ্না আক্তার এবং ট্রেজারার লায়ন ফরহাদুল হাসান মোস্তফাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন এবং উপস্থিত সকলের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেন।
পরে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে নবগঠিত কেবিনেটকে অভিনন্দন জানিয়ে ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম ও সেবামূলক উদ্যোগের সফলতা কামনা করেন। একই সঙ্গে তারা লায়ন্স আন্দোলনের আদর্শ বাস্তবায়ন এবং মানবসেবামূলক কর্মকাণ্ড আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সভা শেষে নবনির্বাচিত কেবিনেট সদস্যরা ক্লাবের সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন।
স্টাফ রিপোর্টারঃ শাহ আলমগীর হোসাইন
