শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রোহিঙ্গাদের জন্য ইইউ’র বড় সহায়তা

রোহিঙ্গাদের জন্য ইইউ’র বড় সহায়তা

রোহিঙ্গাদের জন্য ইইউ’র বড় সহায়তা

কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশে স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় আরও ১ কোটি ৪০ লাখ ইউরো অনুদান দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

জাতিসংঘের শরণার্থী সংস্থা— ইউএনএইচসিআরের সঙ্গে বৃহস্পতিবার  (১৮ জুন) অংশীদারত্ব নবায়নের মধ্য দিয়ে নতুন এই সহায়তা দিচ্ছে ইউরোপীয় জোট। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।  

এতে বলা হয়, ইইউ’র এই নতুন অর্থায়নের ফলে রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি প্রায় ৭০ হাজার বাংলাদেশি স্থানীয় বাসিন্দা উপকৃত হবেন। দীর্ঘস্থায়ী এই সংকট মোকাবিলায় এবার শুধু জরুরি সহায়তাই নয়, বরং শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা তৈরির দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

এর পাশাপাশি, ক্যাম্পগুলোতে পরিবেশ রক্ষা ও নিরাপত্তার স্বার্থে পরিচ্ছন্ন রান্নার জ্বালানি (এলপিজি) ব্যবহারের সুযোগ আরও বাড়ানো হবে। এলপিজি ব্যবহারের ফলে বিশেষ করে নারী ও শিশুদের জ্বালানি কাঠ সংগ্রহের ঝুঁকি কমবে এবং স্বাস্থ্যঝুঁকি ও বন উজাড়ের চাপ হ্রাস পাবে।

বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর পাশে থাকতে ইইউ প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে বাংলাদেশে ইইউ’র রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, এই সংকট দীর্ঘদিন ধরে চলছে। তাই এখন শুধু জরুরি সহায়তা নয়, শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও আয়ের সুযোগ তৈরির দিকেও নজর দিতে হবে। 

ইউএনএইচসিআর-এর প্রতিনিধি ইভো ফ্রেইসেন বলেন, নিরবচ্ছিন্ন এই সহায়তা শরণার্থীদের মৌলিক অধিকার ও একটি নিরাপদ ভবিষ্যতের আশা ধরে রাখতে সাহায্য করবে।