শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গোয়ালন্দ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়ালন্দ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়ালন্দ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা ও সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত এ সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। দৌলতদিয়া ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন রোধ, মানব পাচার প্রতিরোধ, মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি, অবৈধ ড্রেজিং ও বালু-মাটি কাটা সম্পূর্ণ বন্ধ, মহাসড়কে মাটি পরিবহন নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উপজেলা প্রশাসনকে এসব বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার প্রদীপ কান্তি পাল, গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজির হোসেন মোল্লা, উপজেলা সমাজসেবা অফিসার রুহুল 

আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সভাপতি মো. সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব মো. নাজিরুল ইসলাম তিতাস, গোয়ালন্দ প্রেস ক্লাবের সভাপতি মো. আসজাদ হোসেন আজু শিকদার সহ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ প্রমূখ।

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি