সোমবার, আগস্ট ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালদ্বীপে বন্ধু মহল শিল্পী গোষ্ঠীর উদ্যোগে পবিত্র মহররম উপলক্ষে কাশিদা ও মারফতি গানের আয়োজন

মালদ্বীপে বন্ধু মহল শিল্পী গোষ্ঠীর উদ্যোগে পবিত্র মহররম উপলক্ষে কাশিদা ও মারফতি গানের আয়োজন

মালদ্বীপে বন্ধু মহল শিল্পী গোষ্ঠীর উদ্যোগে পবিত্র মহররম উপলক্ষে কাশিদা ও মারফতি গানের আয়োজন

পবিত্র মহররম ও আশুরা উপলক্ষে মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক সংগঠন বন্ধু মহল শিল্পী গোষ্ঠী-র আয়োজনে আহলে বায়েতের স্মরণে এক হৃদয়স্পর্শী কাশিদা ও মারফতি গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৮ ই জুন রোজ বৃহস্পতিবার রাত দশটায় অনুষ্ঠিত  অনুষ্ঠানে বন্ধু মহল শিল্পী গোষ্ঠীর সভাপতি সাধক মোঃ ওয়াসিম মিয়ার সভাপতিত্বে ও  সংগঠনের সহ সভাপতি মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় অনুষ্ঠানের প্রধান বক্তার বক্তব্যে প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার উপদেষ্টা ও গণ-অধিকার পরিষদের  পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মোঃ দুলাল আল মাইজভান্ডারি 
 

বলেন, পবিত্র মহররম মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, সত্য ও ন্যায়ের প্রতীক। কারবালার শোকাবহ ঘটনার শিক্ষা মানবতার কল্যাণে কাজ করার প্রেরণা জোগায়।
অনুষ্ঠানে শিল্পীরা আহলে বায়েতের স্মরণে কাশিদা, হামদ, নাত ও মারফতি গান পরিবেশন করেন। পরিবেশিত গান ও আলোচনা উপস্থিত দর্শকদের মধ্যে এক আবেগঘন ও ধর্মীয় অনুভূতির সৃষ্টি করে।
আয়োজকরা জানান, প্রবাসে অবস্থান করেও ইসলামের ইতিহাস, সংস্কৃতি ও আধ্যাত্মিক চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়। তারা ভবিষ্যতেও প্রবাসীদের নিয়ে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
 

অনুষ্ঠান শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ-বিদেশে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। 

মোঃ আল আমিন ষ্টাফ রিপোর্টার মালদ্বীপ |