মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভূরুঙ্গামারীতে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি পালিত হয়েছে

ভূরুঙ্গামারীতে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি পালিত হয়েছে

ভূরুঙ্গামারীতে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি পালিত হয়েছে

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী  ব্র্যাক সামাজিক  ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর আওতায় স্বপ্নসারথি কিশোরী দলের প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮জুন) বিকাল  ৪:০০ ঘটিকায় নলেয়া (সুনিলের কুড়া) গ্ৰামে কর্মসূচির আয়োজনে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সমাপনী অনুষ্ঠানে  ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় ২৫ জন স্বপ্নসারথি কিশোরীর মাঝে সফলতার স্মারক হিসেবে গ্রাজুয়েশন সনদপত্র প্রদান করা হয়। এসময় দলের ৩ জনকে  চ্যাম্পিয়ান নির্বাচিত করা হয়।

 এ নির্বাচিত স্বপ্নসারথিরা ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত ৩০টি জীবন দক্ষতা  সেশনে নিজেদের আত্মবিশ্বাস বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষার গুরুত্বের উপর শিখন-পঠনের মাধ্যমে অর্জিত জীবন দক্ষতা মূলক নানা সফলতার গল্প তুলে ধরে বলেন,এই কার্যক্রম আমাদের বাল্যবিবাহ থেকে রক্ষাসহ  আত্মবিশ্বাস করে গড়ে তুলতে এবং ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহন করতে আলোর দিশা খুঁজে পেয়েছি।
‎এ সময় উপস্থিত ছিলেন,ইউপি সদস্য রফিকুল ইসলাম, ,আকলিমা  বেগম,মসজিদের ইমাম, সমাজ সেবক, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

মোঃ রফিকুল ইসলাম,
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ