রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এমি জয়ী নির্মাতা জেমস বারোজ মারা গেছেন

এমি জয়ী নির্মাতা জেমস বারোজ মারা গেছেন

এমি জয়ী নির্মাতা জেমস বারোজ মারা গেছেন

টেলিভিশন কমেডির স্বর্ণযুগ গড়ে তোলা নির্মাতা জেমস বারোজ মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। জেমস বারোজের পরিবার শুক্রবার মার্কিন গণমাধ্যম পিপল-কে দেওয়া এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘তিনি আজ পরিবারের সদস্যদের সান্নিধ্যে অত্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।’ তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ কিংবা স্থান সম্পর্কে পরিবারের পক্ষ থেকে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। ‘চিয়ার্স,’ ‘ট্যাক্সি,’ ‘ফ্রেন্ডস,’ ‘উইল অ্যান্ড গ্রেস’-এর মতো একের পর এক জনপ্রিয় ধারাবাহিকের মাধ্যমে তিনি দর্শকদের উপহার দিয়েছেন অগণিত স্মরণীয় মুহূর্ত। হয়তো তাঁর মুখ অনেকেই চিনতেন না, তাঁর তৈরি হাসির ভাষা ছিল সবার চেনা।

জেমস বারোজ ছিলেন এমন একজন পরিচালক, যিনি জানতেন ভালো কমেডি শুধু কৌতুক নয়, এটি মানুষ, সম্পর্ক আর আবেগের গল্প। তাঁর পরিচালনায় এক হাজারেরও বেশি পর্ব তৈরি হয়েছে, যা আজও বিশ্বজুড়ে দর্শকদের মুখে হাসি ফোটায়।

১৯৭৪ সালে, ৩৫ বছর বয়সে শুরু হয় তাঁর টেলিভিশন যাত্রা। ‘দ্য মেরি টাইলার মুর শো’ থেকে শুরু করে ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন সিটকম দুনিয়ার অন্যতম নির্ভরযোগ্য নাম।