মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাইবান্ধায় যুবদল নেতার হাতে ইউনিয়ন শিবির সভাপতি সাইফুল্লাহ নিহত।

গাইবান্ধায় যুবদল নেতার হাতে ইউনিয়ন শিবির সভাপতি সাইফুল্লাহ নিহত।

গাইবান্ধায় যুবদল নেতার হাতে  ইউনিয়ন শিবির সভাপতি সাইফুল্লাহ নিহত।

গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের  একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন কে কেন্দ্র  করে সংঘর্ষে সাইফুল ইসলাম (২২) নামে এক ছাত্রশিবির নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। রোববার বিকেলে  বোনারপাড়া চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি এবং শিমুল তাইড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহর সঙ্গে বাটি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মুকুলের কথা কাটাকাটি হয়। এ সময় সাইফুল ইসলাম ও সালাউদ্দিন ঘটনাটি নিয়ে প্রতিবাদ জানান বলে জানা যায়।

অভিযোগ রয়েছে, এ ঘটনার একপর্যায়ে মুকুল, তার ভাই পলাশ এবং তাদের সহযোগী আশরাফ ধারালো অস্ত্র দিয়ে সাইফুল ইসলাম ও সালাউদ্দিনের ওপর হামলা চালান। এতে তারা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সাইফুল ইসলামকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত সালাউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম জানান  পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।আশরাফ নামে একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।