রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধানুশ-ম্রুণালের প্রেমে ভাঙনের গুঞ্জন

ধানুশ-ম্রুণালের প্রেমে ভাঙনের গুঞ্জন

ধানুশ-ম্রুণালের প্রেমে ভাঙনের গুঞ্জন

দক্ষিণী তারকা ধানুশ ও বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে নিয়ে বেশ কয়েক মাস ধরেই প্রেমের গুঞ্জন চলছিল। যদিও দুজনের কেউই কখনো সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি, তবু বিভিন্ন সময় একসঙ্গে দেখা যাওয়ায় জল্পনা আরও জোরালো হয়েছিল। এবার শোনা যাচ্ছে, সেই কথিত সম্পর্কেও নাকি ইতি টেনেছেন তারা।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ধানুশ ও ম্রুণাল ঠাকুর আর একসঙ্গে নেই। তবে তাদের বিচ্ছেদের কারণ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই দুজনকে ঘিরে সম্পর্কের খবর শোনা গেলেও তারা বরাবরই এসব গুঞ্জন অস্বীকার করে এসেছেন। তবু বিভিন্ন চলচ্চিত্রের প্রিমিয়ার ও প্রকাশ্য অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হওয়ায় ভক্তদের মধ্যে আলোচনা থামেনি।

মূলত ধনুশকে ম্রুণাল ঠাকুর অভিনীত একটি ছবির প্রিমিয়ারে দেখা যাওয়ার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। পরে এ বিষয়ে প্রশ্ন করা হলে ম্রুণাল জানিয়েছিলেন, ধানুশকে তিনি নয়, অনুষ্ঠানের আয়োজকরাই আমন্ত্রণ জানিয়েছিলেন। ফলে সম্পর্কের খবরকে ভিত্তিহীন বলেই ইঙ্গিত দেন অভিনেত্রী।

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই বেশ সংযত ধানুশ। ২০২২ সালে তিনি ও তার সাবেক স্ত্রী ঐশ্বরিয়া রজনীকান্ত ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেন। এরপর থেকে নিজের ব্যক্তিগত বিষয়গুলো গণমাধ্যমের আড়ালেই রাখতে দেখা গেছে তাকে।

বর্তমানে ধানুশ ব্যস্ত সময় পার করছেন নতুন কাজ নিয়ে। বিভিন্ন চলচ্চিত্র ও নির্মাণ প্রকল্পে তার ব্যস্ততা অব্যাহত রয়েছে।