করিমগঞ্জ জয়কা ঝাউতলা,রামনগর গ্রামে মো: রাসেল মিয়া (৩৭) পিতা কুতুব উদ্দিন।
অদ্য সকাল ১১ ঘটিকার সময় পুলিশের কাছে কল আসে যৌতুক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি রাসেল নামে একজন জনগণের হাতে আটক।
ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগে সাইদুর রহমান, মামুন, লাল মিয়ারা মিলে রাসেল কে বাসায় আটকে রেখে নির্যাতন করেছে বলে দাবি স্থানীয় লোকজনের, এমন কী জনগণের হাতে আটক হওয়ার পর ও সাইদুর রহমান, লাল মিয়া, মামুন রা থাকে প্রকাশ্যেও জনগণের সম্মুেখ তার উপরে হাত তুলে বলে জানা যায়।
পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে নিহত রাসেল মিয়াকে উদ্ধার করে তার মা সহ করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করে।
নিহতের মা শিল্পী বেগম জানান আমার ছেলেকে সকাল ১১ ঘটিকায় সাইদুর রহমানের বাড়িতে আটকে রেখে সাইদুর রহমান, মামুন ও লাল মিয়া শারীরিক ও মানসিক নির্যাতন করে।
যার জন্য আমার ছেলে নিহত হয়েছে বলে দাবি তার মায়ের।
সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহা বলেন বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে,ও মামলা প্রক্রিয়া দিন চলছে, আমি আমার সকল পুলিশ ফোর্সকে ঘটনাস্থলে পাঠিয়েছি আমি নিজেও যাবো পরিদর্শন করতে। যারা এ কাজ করেছে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনা হবে বলে যানান।
করিমগঞ্জ প্রতিনিধি রোমান।
