শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আর্জেন্টিনায় মেসির সবচেয়ে বড় ভাস্কর্য উন্মোচন

আর্জেন্টিনায় মেসির সবচেয়ে বড় ভাস্কর্য উন্মোচন

আর্জেন্টিনায় মেসির সবচেয়ে বড় ভাস্কর্য উন্মোচন

আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসিকে সম্মান জানাতে দেশটির নিউকুয়েন প্রদেশে বিশ্বের সবচেয়ে বড় ভাস্কর্য উন্মোচন করা হয়েছে। মাঠে অসাধারণ পারফরম্যান্স, অসংখ্য শিরোপা জয় এবং বিশ্ব ফুটবলে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে নিউকুয়েনের কাট্রাল কো শহরে এই বিশাল ভাস্কর্যটি নির্মাণ করা হয়।

এর আগে ভারতের ২১ মিটার উচ্চতার একটি ভাস্কর্য মেসির সবচেয়ে উঁচু ভাস্কর্য হিসেবে পরিচিত ছিল। তবে আর্জেন্টিনার নতুন ভাস্কর্য ভারতের সেই রেকর্ড ভেঙে দিয়েছে। মেসির নতুন ভাস্কর্যের উচ্চতা ২৬ মিটার, ওজন ৭০ টন। এটিই এখন আর্জেন্টাইন অধিনায়কের সবচেয়ে উঁচু ভাস্কর্য হিসেবে স্বীকৃত।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ভাস্কর্যটি উন্মোচন করা হয়।

স্থানীয়রা জানান, ভাস্কর্যটি কেবল মেসির ফুটবলীয় কৃতিত্বের স্বীকৃতি নয়। বরং আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে তার অবদানের প্রতীক হিসেবে ভাস্কর্যটি সাক্ষ্য দেবে।

আর্জেন্টিনার জাতীয় মহাসড়ক ২২ ও ম্যানুয়েল সাভিও সড়কের সংযোগস্থলে এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে। এর ভেতরের অংশ তৈরি হয়েছে ইস্পাত দিয়ে, বাইরে রয়েছে তিন স্তরের কংক্রিটের আবরণ। ভাস্কর্যে মেসিকে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি পরিহিত অবস্থায় দেখানো হয়েছে। তার সামনেই রয়েছে বিশ্বকাপের ট্রফি এবং বুকে তিনটি সোনালি তারা।

 

অ্যালদো বেরোইসা নামে এক ভাস্কর এটি নির্মাণ করেছেন। এটি নির্মাণ করতে কাট্রাল কো শহরের স্থানীয় বাসিন্দা ও শ্রমিকদের নিয়ে তিনি এক বছর ধরে কাজ করেছেন। তার ভাষ্যমতে, উদ্বোধনের দিন পর্যন্ত তারা রাতভর কাজ করেছেন।

অ্যালদো বেরোইসা জানান, ভাস্কর্যটি শুরুতে এত বড় আকারে হওয়ার কথা ছিল না। তাকে মেসির প্রকৃত উচ্চতা অনুযায়ী ১.৭২ মিটার (প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি) একটি ভাস্কর্য তৈরি করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ২৬ মিটার উঁচু ভাস্কর্য তৈরির প্রস্তাব দেন।

এর আগে গত বছর লিওনেল মেসির কলকাতা সফর উপলক্ষে লেকটাউনের পাশে তার একটি ২১ মিটার উঁচু ভাস্কর্য বানানো হয়েছিল। তবে প্রবল বাতাসে কাঠামোটির স্থিতিশীলতা নিয়ে অভিযোগ ওঠার পর কর্তৃপক্ষ সেটি সরিয়ে ফেলে।