মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

​পাকুন্দিয়া সরকারি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

​পাকুন্দিয়া সরকারি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

​পাকুন্দিয়া সরকারি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া সরকারি কলেজে ২০২৬ সালের এইচএসসি ও এইচএসসি (বিএমটি) পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আবেগঘন পরিবেশে বিদায় সংবর্ধনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে。
​পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমান। মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জনাব মো: আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণিত বিভাগের প্রভাষক মো: সাইফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ও সহকারী অধ্যাপক জনাব মো: সাদেক আকন্দ।
 

​অনুষ্ঠানে বিদায়ী ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে চারজন ছাত্র ও একজন ছাত্রী তাদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য প্রদান করেন। এরপর কলেজের সাবেক জিএস ও কম্পিউটার ডেমোস্ট্রেটর এবং সাবেক ছাত্রদলের পক্ষে মো: এনামুল হক ও সাগর বক্তব্য রাখেন। পাকুন্দিয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো: তৌফিক ও সাধারণ সম্পাদক এনামুল হক বিজয়ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন। শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন জনাব মো: বিল্লাল।
 

​বিশেষ অতিথির বক্তব্যে জনাব মো: সাদেক আকন্দ শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করে দিকনির্দেশনামূলক কথা বলেন। সভাপতির বক্তব্যের পর প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমান তাঁর সমাপনী বক্তব্যে শিক্ষার্থীদের পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির পাশাপাশি সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
​বক্তব্য পর্ব শেষে পরীক্ষার্থীদের সাফল্য ও কল্যাণ কামনা করে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে পাকুন্দিয়া সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে বিদায়ী সকল শিক্ষার্থীর জন্য উপহার হিসেবে ফাইল, কলম ও স্কেল প্রদান করা হয়। প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমান শিক্ষার্থীদের হাতে এই উপহার সামগ্রী তুলে দেন। উপহার বিতরণে সার্বিক সহযোগিতা করেন কলেজ ছাত্রদলের সভাপতি মো: তৌফিক ও সাধারণ সম্পাদক এনামুল হক বিজয়।  

​নিজস্ব প্রতিবেদক,মো :রেজুয়ানুল হক পাকুন্দিয়া ।