বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে মাগুরায় দুই স্থানে ঝটিকা মিছিল

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে মাগুরায় দুই স্থানে ঝটিকা মিছিল

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে মাগুরায় দুই স্থানে ঝটিকা মিছিল

নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরায় পৃথক দুটি স্থানে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা-ঝিনাইদহ ও ঢাকা-মাগুরা মহাসড়কের দুটি স্থানে এ মিছিলের ঘটনা ঘটে।
 

প্রত্যক্ষদর্শী এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সূত্রে জানা যায়, দুপুর ১টা ও ১টা ৩০ মিনিটের দিকে হঠাৎ করেই একদল ব্যক্তি মহাসড়কে মিছিল বের করেন। মিছিলগুলোতে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং দলটির শীর্ষ নেতৃত্বের প্রতি সমর্থন জানানো হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে অংশগ্রহণকারীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখের ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া বিভিন্ন মামলার রায় বাতিলের দাবিও জানানো হয়।
 

স্থানীয় সূত্রের দাবি, মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর-এর নেতৃত্বে মিছিল দুটি অনুষ্ঠিত হয়। তবে এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মিছিল শেষে অংশগ্রহণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো দৃশ্যমান উপস্থিতি ছিল না।
 

এ বিষয়ে মাগুরা জেলা পুলিশ-এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো নিয়ে জেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৭ বছর’ শিরোনামে বিভিন্ন বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। এরই ধারাবাহিকতায় মাগুরায় অনুষ্ঠিত ঝটিকা মিছিলের ভিডিওও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। 

মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা প্রতিনিধি: