বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাড়লো স্বর্ণের দাম

বাড়লো স্বর্ণের দাম

বাড়লো স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। ডলারের দর কিছুটা কমে আসা এবং তেলের দামে স্থিতিশীলতার মধ্যে বুধবার (১৬ সেপ্টেম্বর) মূল্যবান ধাতুটির দাম বাড়ে। তবে বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তের দিকে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার স্পট গোল্ডের দাম ০.৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩২৪ দশমিক ৩৬ ডলারে উঠেছে। এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) এক মাসের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল স্বর্ণের দাম। ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দামও ০.৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৬৫ ডলারে দাঁড়িয়েছে।

জেফরিজের মালিকানাধীন ট্রাডুর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক নিকোস তজাবোরাস বলেন, ডলারের শক্তি কমে আসা, তেলের দামে কিছুটা স্থিতি এবং মার্কিন বন্ডের সুদের হার কমে যাওয়ার কারণে স্বর্ণের দাম বেড়েছে।

তবে স্বল্পমেয়াদে স্বর্ণের দামের প্রবণতা এখনো নিম্নমুখী বলে মনে করেন তিনি। তাঁর মতে, ফেডের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তই স্বর্ণের পরবর্তী গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষার মাধ্যম হিসেবে স্বর্ণকে বিবেচনা করা হয়। তবে সুদের হার বাড়লে কোনো সুদ বা আয় দেয় না এমন স্বর্ণ ধরে রাখার সুযোগব্যয় বেড়ে যায়। ফলে উচ্চ সুদের হার সাধারণত স্বর্ণের দামের ওপর চাপ তৈরি করে।

তজাবোরাস বলেন, সরবরাহব্যবস্থায় বিঘ্নের কারণে অপরিশোধিত তেল ও ভোক্তা পর্যায়ে দাম বেশি থাকলে মুদ্রানীতি আরও কঠোর করার চাপ তৈরি হতে পারে। এতে স্বর্ণের দামের ওপর চাপ পড়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি বাড়ায় ডলারের ওপর আস্থা কমছে। এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে স্বর্ণের মতো বাস্তব সম্পদে বিনিয়োগের প্রবণতা বাড়ছে।

এদিকে চলতি সপ্তাহে আরও কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের হারসংক্রান্ত সিদ্ধান্ত জানাবে। শুক্রবার ব্যাংক অব জাপান সুদের হার বাড়িয়ে ৩১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে নিতে পারে। পাশাপাশি ভবিষ্যতে ঋণের ব্যয় আরও বাড়ানোর ইঙ্গিত দিতে পারে।

ভূরাজনৈতিক উত্তেজনাও প্রভাব ফেলছে

ভূরাজনৈতিক উত্তেজনাও স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের এক মুখপাত্র জানিয়েছেন, মক্কার দক্ষিণে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা একটি হুতি ড্রোন ধ্বংস করেছে। ড্রোনটি পবিত্র নগরী মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ধ্বংস করা হয়।

অন্যান্য ধাতুর দাম

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৪ দশমিক ৩০ ডলারে উঠেছে। প্লাটিনামের দাম ০.২ শতাংশ কমে ১ হাজার ৭৭১ দশমিক ৬৫ ডলারে নেমেছে। আর প্যালাডিয়ামের দাম ১.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৩০৪ দশমিক ৯৪ ডলারে দাঁড়িয়েছে। সূত্র: 

দেশের বাজারে স্বর্ণের দাম

এদিকে দেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারের দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।