অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে মাগুরায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১:৩০ ঘটিকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পলসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
প্রতিবাদ মিছিলে মাগুরা জেলা যুবদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। পূর্বঘোষণা অনুযায়ী নেতাকর্মীরা মাগুরা জজকোর্টের সামনে সমবেত হন।
মিছিলের নেতৃত্ব দেন মাগুরা জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল এবং সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ। এ সময় বক্তারা অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের আহ্বান জানান।
মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা প্রতিনিধি:
