শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পঞ্চগড়ে শুরু জাতীয় ফল মেলা-২০২৬, দেশীয় ফলের উৎপাদন ও ব্যবহারে গুরুত্বারোপ।

পঞ্চগড়ে শুরু জাতীয় ফল মেলা-২০২৬, দেশীয় ফলের উৎপাদন ও ব্যবহারে গুরুত্বারোপ।

পঞ্চগড়ে শুরু জাতীয় ফল মেলা-২০২৬, দেশীয় ফলের উৎপাদন ও ব্যবহারে গুরুত্বারোপ।

 

করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পঞ্চগড় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৫ জুন) মেলার উদ্বোধন করা হয়।
মেলার উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পঞ্চগড়ের উপ-পরিচালক মো. আব্দুল মতিন। স্বাগত বক্তব্য দেন পঞ্চগড় সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আসাদুন্নবী।

 সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান), অতিরিক্ত উপ-পরিচালক (শস্য), কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, কৃষক উদ্যোক্তা, সাংবাদিক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক মেলায় অংশগ্রহণকারী ১২টি স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন দেশীয় ফল, ফলের চারা, আধুনিক কৃষি প্রযুক্তি, কৃষি যন্ত্রপাতি এবং ফল সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ক প্রদর্শনী ঘুরে দেখেন।
 

মেলায় দেশীয় ফল, ফলের চারা, আধুনিক কৃষি প্রযুক্তি, কৃষি যন্ত্রপাতি এবং ফল সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ক নানা তথ্য ও উপকরণ প্রদর্শন করা হচ্ছে। কৃষক, উদ্যোক্তা, শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে উঠেছে।
 

অনুষ্ঠান শেষে শিক্ষার্থী, কৃষক ও আগত দর্শনার্থীদের মাঝে কাগজি লেবুর চারা বিতরণ করা হয়। দেশীয় ফল চাষে আগ্রহ সৃষ্টি এবং পারিবারিক পর্যায়ে ফলজ বৃক্ষ রোপণে উৎসাহ দিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উল্লেখ্য, ২৫ জুন থেকে ২৭ জুন পর্যন্ত চলবে এই তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬। মেলায় বিভিন্ন স্টলে দেশীয় ফলের প্রদর্শনীর পাশাপাশি ফল চাষ, সংরক্ষণ ও আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে তথ্য প্রদান করা হচ্ছে।

মো.মাহাবুব আলম
জেলা  প্রতিনিধি পঞ্চগড়