বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজীপুরে রথযাত্রা এবং সার্বিক আইন-শৃঙ্খলা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

গাজীপুরে রথযাত্রা এবং সার্বিক আইন-শৃঙ্খলা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

গাজীপুরে রথযাত্রা এবং সার্বিক আইন-শৃঙ্খলা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

আজ ২৫/০৬/২০২৬ খ্রিস্টাব্দ, রোজ বৃহস্পতিবার সকাল ১১.০০ ঘটিকায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স এর কনফারেন্স রুমে আসন্ন রথযাত্রা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রথযাত্রা উৎসবকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। সভায় অংশগ্রহণকারী সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ তাঁদের মতামত ও বিভিন্ন পরামর্শ উপস্থাপন করেন। পুলিশ কমিশনার মহোদয় উপস্থিত সকলের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনে প্রয়োজনীয় সহযোগিতা ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি সকলকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার আহ্বান জানান।

উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন এবং আহ্বায়ক, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, গাজীপুর মহানগর, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, গাজীপুর মহানগর, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, গাজীপুর মহানগর, সভাপতি, কাশিমপুর কালী মন্দির, গাজীপুর মহানগর, সভাপতি, শ্রী শ্রী জয়কালী মন্দির, সাধারণ সম্পাদক, ইস্কন গাজীপুরসহ সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ এবং উপ-পুলিশ কমিশনারবৃন্দ সহ গাজীপুর মেট্রোপলিটন  পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

উজ্জ্বল হাসান জয় গাজীপুর প্রতিনিধি