সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় ইউটোপিয়া ক্যাডেট একাডেমির সংবর্ধনা অনুষ্ঠিত, কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিলেন পুলিশ সুপার

মাগুরায় ইউটোপিয়া ক্যাডেট একাডেমির সংবর্ধনা অনুষ্ঠিত, কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিলেন পুলিশ সুপার

মাগুরায় ইউটোপিয়া ক্যাডেট একাডেমির সংবর্ধনা অনুষ্ঠিত, কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিলেন পুলিশ সুপার

২০২৬ সালে বিভিন্ন ক্যাডেট কলেজে চূড়ান্তভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। "সাফল্যের ৪র্থ বছর" উপলক্ষে শুক্রবার (২৬ জুন) মাগুরা শহরের চৌরঙ্গী মোড়স্থ প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে ইউটোপিয়া ক্যাডেট একাডেমি, মাগুরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা), পুলিশ সুপার, মাগুরা। তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন এবং তাদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান।
 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আসাদুজ্জামান, উপসচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, নড়াইল; মোঃ জিয়াউর রহমান (জামী), সভাপতি, জাতীয় সাংবাদিক ইউনিটি, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ; মোমেনা খাতুন, উপদেষ্টা, ইউটোপিয়া ক্যাডেট একাডেমি, মাগুরা এবং মোঃ ইফতেখারুল ইসলাম, পরিচালক, ইউটোপিয়া ক্যাডেট একাডেমি, মাগুরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. মোঃ আলফাজ উদ্দিন, অধ্যক্ষ, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা।
 

এ বছর ইউটোপিয়া ক্যাডেট একাডেমি থেকে ৫ জন শিক্ষার্থী ক্যাডেট কলেজে চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ায় তাদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া একাডেমির বিভিন্ন শ্রেণির মেধাবী শিক্ষার্থীদেরও সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে ছিল ক্লাস ফাইভের ৩ জন, ৪র্থ শ্রেণির ১ জন, ক্যাডেট ব্যাচ (৬ষ্ঠ শ্রেণি)-এর ৪ জন, ৭ম শ্রেণির ১ জন এবং ৮ম শ্রেণির ১ জন শিক্ষার্থী।
 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউটোপিয়া ক্যাডেট একাডেমি ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও দক্ষতার মাধ্যমে ক্যাডেট কলেজে ভর্তির ক্ষেত্রে সফলতা অর্জন করে আসছে। ভবিষ্যতেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শেষে কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি