টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম দুটি সিরিজেই হেরেছে ভারতীয় দল। আয়ারল্যান্ডের কাছে ০-২ এবং ইংল্যান্ডের কাছে ০-৪ ব্যবধানে হারায় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) র্যাংকিংয়ে শীর্ষ স্থান খুইয়ে ছিল ভারত। তবে জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ জয় নিশ্চিত হতেই আবারো শীর্ষস্থান পুনরুদ্ধার করে গৌতম গম্ভীরের শিষ্যরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম দুটি সিরিজেই হেরেছে ভারতীয় দল। আয়ারল্যান্ডের কাছে ০-২ এবং ইংল্যান্ডের কাছে ০-৪ ব্যবধানে হারায় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) র্যাংকিংয়ে শীর্ষ স্থান খুইয়ে ছিল ভারত।
তবে জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ জয় নিশ্চিত হতেই আবারো শীর্ষস্থান পুনরুদ্ধার করে গৌতম গম্ভীরের শিষ্যরা।
শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টি জিম্বাবুয়েকে ৯০ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। এই জয়ের ফলে তিন ম্যাচে সিরিজ জয় নিশ্চিত হয়েছে শ্রেয়াস আইয়ারা। রবিবার তৃতীয় ম্যাচ হারলেও সিরিজ জিতে দেশে ফিরবেন তারা।
তবে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচটি বিশ্বের এক নম্বর দল হিসাবেই খেলতে নামবে ভারত। আইসিসি টি-টোয়েন্টি ক্রিকেটের নতুন যে র্যাংকিং প্রকাশ করেছে, তাতে ইংল্যান্ডকে টপকে আবার শীর্ষে উঠে এসেছে ভারত। বলা যায়, গৌতম গম্ভীরের দলকে আবার শীর্ষে পৌঁছে দিলেন কোচ ভিভিএস লক্ষ্মণ।
