রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১৫ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১৫ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১৫ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

জামালপুর জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) বিকেল আনুমানিক ৫:১০ ঘটিকায় জামালপুর-শেরপুর মহাসড়কের উত্তর কুটুরিয়া এলাকায় এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর জেলা পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন-এর সার্বিক দিকনির্দেশনায় এবং জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (তদন্ত) এস.এম. নুর মোহাম্মদ-এর নেতৃত্বে মহাসড়কের উত্তর কুটুরিয়া এলাকায় একটি বিশেষ চেকপোস্ট বসানো হয়। সন্দেহভাজন একটি প্রাইভেটকার চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালালে গাড়ির ভেতর থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার ​আনুমানিক বাজারমূল্য: প্রায় ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা। থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১৯(খ) ধারায় জামালপুর সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের মূল উৎস, সরবরাহ চক্র এবং এই চক্রের সাথে জড়িত অন্য অপরাধীদের সনাক্ত করতে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

মোঃ বিজয়, জামালপুর জেলা প্রতিনিধি