বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আমি মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছি: সামান্থা রুথ প্রভু

আমি মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছি: সামান্থা রুথ প্রভু

আমি মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছি: সামান্থা রুথ প্রভু

গত বছরের ডিসেম্বরে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বিয়ের সাত মাস পূর্ণ হওয়ার আগেই জানা যায়—মা হতে যাচ্ছেন এই অভিনেত্রী।

সামান্থার মা হতে যাওয়ার খবর নিয়ে জোর চর্চা চলছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তবে রাজ-সামান্থা আনুষ্ঠানিক ঘোষণা দেননি। অবশেষে মা হতে যাওয়ার খবরে সিলমোহর দিলেন। পাশাপাশি অভিনয় থেকে বিরতিতে যাওয়ার কথাও জানালেন এই অভিনেত্রী। 

বুধবার (২৪ জুন) হায়দরাবাদে ‘মা ইন্তি বাঙ্গারাম’ সিনেমার সংবাদ সম্মেলনে অংশ নেন সামান্থা। এসময় অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি নিশ্চিত করে এই অভিনেত্রী বলেন, “দুঃখিত বন্ধুরা, ছোট আরো একটি বিরতি; তারপর আমি ফিরে আসব। আমি জানি, আমাকে এখন মাতৃত্বকালীন ছুটি নিতে হবে। কিন্তু আমি খুব খুশি।” 

এ সময় সামান্থার পাশেই ছিলেন তার স্বামী, পরিচালক রাজ নিদিমোরু, পরিচালক বিভি নন্দিনী রেড্ডি, শ্রীমুখী, শ্রীনিবাস গাভিরেড্ডি। 

এর আগে সামান্থার মা হতে যাওয়ার খবরটি নিশ্চিত করে ইন্ডিয়া টুডেকে একটি সূত্র বলেছিলেন, “সবকিছু ঠিক থাকলে ৩৯ বছর বয়সি সামান্থা চলতি বছরের শেষ নাগাদ সন্তানের মুখ দেখবেন।”  

নাগা চৈতন্যকে ভালোবেসে বিয়ে করেছিলেন সামান্থা। ২০২১ সালে ভেঙে যায় এ সংসার। সামান্থার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অভিনেত্রী শোবিতা ঢুলিপালারের সঙ্গে সম্পর্ক জড়ান নাগা চৈতন্য; পরে তারা সাতপাকে বাঁধা পড়েন।    

দীর্ঘদিন একা থাকার পর ২০২৪ সালের মাঝামাঝি সময়ে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সামান্থার প্রেমের গুঞ্জন প্রকাশ্যে আসে। বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে ঘুরতে দেখা গেছে। তবে এ সম্পর্ক নিয়ে একটি শব্দও খরচ করেননি তারা। গত বছরের ১ ডিসেম্বর সকালে একটি মন্দিরে বিয়ে করেন সামান্থা-রাজ। পরে ছবি প্রকাশ করে গোপন বিয়ের খবর দেন এই অভিনেত্রী। সামান্থার মতো রাজেরও এটি দ্বিতীয় বিয়ে