সোমবার, জুন ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জলবায়ু সচেতনতায় বেলকুচিতে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা

জলবায়ু সচেতনতায় বেলকুচিতে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা

জলবায়ু সচেতনতায় বেলকুচিতে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চন্দনগাঁতী বালিকা উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে "সচেতনতামূলক কর্মসূচি-২০২৬" আওতায় লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রজেক্টের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণের গুরুত্ব এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; শিক্ষার্থীসহ সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। পরিবেশ রক্ষায় ছোট ছোট উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দনগাঁতী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা পারভিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি পরিবেশ ও জলবায়ু বিষয়ে বাস্তব জ্ঞান অর্জন করা সময়ের দাবি। এ ধরনের আয়োজন তাদের নেতৃত্ব, যুক্তিবোধ ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবক ফরিদুল আকন্দ, বিশিষ্ট সমাজসেবক আবু হানিফ মোল্লা, দিশারী কোচিং সেন্টারের পরিচালক ও সাংবাদিক আল আমিন হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম।
 

বিতর্ক প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তনের কারণ, এর ক্ষতিকর প্রভাব এবং করণীয় বিষয়ে যুক্তিপূর্ণ বক্তব্য উপস্থাপন করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত করা হয় এবং সফল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। 

আল-আমিন হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি: