বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মাগুরায় বিক্ষোভ সমাবেশ

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মাগুরায় বিক্ষোভ সমাবেশ

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মাগুরায় বিক্ষোভ সমাবেশ

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত কথিত জাতীয় স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি (Agreement on Reciprocal Trade-ART) বাতিলের দাবিতে মাগুরায় বিক্ষোভ সমাবেশ করেছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট।
সোমবার (২৯ জুন) সকাল ১১টায় মাগুরা জেলা প্রেসক্লাবের সামনে চৌরঙ্গী মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের অন্যতম নেতা ও বাংলাদেশ জাসদ মাগুরা জেলা শাখার সভাপতি এটিএম মহব্বত আলী। সমাবেশ পরিচালনা করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মাগুরা জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসু।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক এটিএম আনিসুর রহমান, জেলা সদস্য মশিউর রহমান, বাংলাদেশ জাসদের সাংগঠনিক সম্পাদক বাচ্চু চোপদার, সহসভাপতি শেখ আব্দুল মান্নান, উদীচী শিল্পীগোষ্ঠী মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী এবং বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা জেলা শাখার সংগঠক ঝলক দত্ত।
বক্তারা দাবি করেন, গত ৯ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘Agreement on Reciprocal Trade (ART)’ নামে একটি ১৫ বছর মেয়াদি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে, যা বাংলাদেশের অর্থনীতি, কৃষি, শিল্প, জ্বালানি নিরাপত্তা ও জাতীয় সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর।
তাদের অভিযোগ, চুক্তির পূর্ণাঙ্গ নথি জনসম্মুখে প্রকাশ করা হয়নি। বক্তাদের ভাষ্য অনুযায়ী, এই চুক্তির ফলে বাংলাদেশকে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি, গম, সয়াবিনসহ বিভিন্ন কৃষিপণ্য আমদানি করতে হবে। এছাড়া মার্কিন পণ্যের জন্য ব্যাপক শুল্কছাড়, কৃষিখাতে বিদেশি পণ্যের অবাধ প্রবেশ, তৈরি পোশাক শিল্পে নেতিবাচক প্রভাব এবং বৈদেশিক বাণিজ্যে নীতিগত সীমাবদ্ধতা তৈরি হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, চুক্তিটি দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্বার্থের পরিপন্থী এবং এটি বাতিল না করা হলে সারাদেশে তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশ থেকে অবিলম্বে কথিত অসম বাণিজ্য চুক্তি বাতিল এবং এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানান। 

মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি