বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ‘জুলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ‘জুলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ‘জুলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া পৌরসভায় জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ‘জুলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে সহযোগিতা করে পৌরসভা ছাত্রশক্তি, যুবশক্তি ও এনসিপি।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে হাতিয়ার প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম মহিলা কলেজের হলরুমে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাতিয়া পৌরসভা এনসিপির আহ্বায়ক ও মেয়র প্রার্থী প্রফেসর  মহিব্বুর রহমান।

আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের তাৎপর্য, গণতন্ত্র, নাগরিক অধিকার, তরুণদের দায়িত্ব এবং দেশ গঠনে যুবসমাজের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধ সুদৃঢ় করতে যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

সভায়  আরো উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা এনসিপির চেয়ারম্যান পদপ্রার্থী ইউছুপ রেজা, উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক বাকের বিল্লাহ ও সাহেদ আলম, হাতিয়া পৌরসভা এনসিপির সদস্য সচিব মাওলানা আলাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক তামরুল ইসলামস,উপজেলা ছাত্রশক্তির আহবায়ক নেয়ামত উল্যাহ নিরবসহ, ছাত্রশক্তি, যুবশক্তি ও এনসিপির স্থানীয় নেতাকর্মীরা।

এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, তরুণ প্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দারা সভায় অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে দেশ, জাতি এবং জনগণের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় | 

হানিফ উদ্দিন সাকিব
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি